শাস্তি

মন ভাঙ্গা মসজিদ ভাঙ্গা যদি সমান হয়,
তবে সমান অপরাধের শাস্তি তোমার কেনো নয়?
মসজিদ মন্দির নয়তো কিছু হৃদয়ে খোদার বাস,
সেই হৃদয় ছিঁড়ে করেছো তুমি তোমার সুখের চাষ।
আমার বুকে আগুন জ্বেলে তুমি থাকলে সুখে,
সেই আগুনেও জ্বলবে তুমি মরবে ধুঁকে ধুঁকে।
নিলাম না প্রতিশোধ ভেবোনা করেছি ক্ষমা,
অন্যায় যা করেছো সব দিয়েছি নিরঞ্জনে জমা।
কাঁদিয়েছ আমায় তুমি যে যাতনা বিষে,
সবটাই ফেরত পাবে হলে বিচার অবশেষে।

- উম্মে সুমাইয়া তাজবীন নীলা
১২/১০/২০১৪
ভোর ৪:৫৫