মাটির দেহে দমের মেশিন
তাতে এতো বড়াই,
মেশিনখানা বন্ধ হলে
কোনো মুল্য নাই।
চোখের সামনে এতো দাফন
তবু টনক নড়েনা,
একটু পরেই আসতে পারে
তোমার পরোয়ানা।
লোভের বশে ঈর্ষাতুরে
হলে চরম স্বার্থপর,
দম ফুরোলেই এক নিমিষেই
সবই হবে পর।
মাটির দেহ মাটির সাথে
মিশে হবে ছাই
সেই মাটিতে শাস্তি হবে
বিচার করবেন সাঁই।
- উম্মে সুমাইয়া তাজবীন নীলা
তাতে এতো বড়াই,
মেশিনখানা বন্ধ হলে
কোনো মুল্য নাই।
চোখের সামনে এতো দাফন
তবু টনক নড়েনা,
একটু পরেই আসতে পারে
তোমার পরোয়ানা।
লোভের বশে ঈর্ষাতুরে
হলে চরম স্বার্থপর,
দম ফুরোলেই এক নিমিষেই
সবই হবে পর।
মাটির দেহ মাটির সাথে
মিশে হবে ছাই
সেই মাটিতে শাস্তি হবে
বিচার করবেন সাঁই।
- উম্মে সুমাইয়া তাজবীন নীলা