ভাঙ্গা আরশি

করেছিলাম তোমায় আমার মনের পড়শি,
মনের ঘরেই বসত করে ভাঙ্গলে মনের আরশি।
যত্ন করে কষ্ট দিলে স্বপ্নগুলো কেড়ে,
কষ্ট নিয়ে চলে যাবো এই পৃথিবী ছেড়ে।
তপ্ত হৃদয় ভস্ম হলো দীপ্ত অনলে,
এখন শুধুই মুক্তি খুঁজি সুখের বদলে।

- উম্মে সুমাইয়া তাজবীন নীলা