শুভ সকাল

সবার সকাল হয়না শুভ
যায়না দিনটি ভালো, 
কারো আবার পূর্ণিমাতেও
ঘোর অমাবস্যার কালো।
তবু বলি শুভ সকাল
ভালোথাকা কাম্য রইলো,
অন্ধকারেরও জ্বলে উঠুক
ভালোবাসার আলো।
- উম্মে সুমাইয়া তাজবীন নীলা