প্রত্যাবর্তন

হয়তো সেই শত জনমও পরে
আসিবো তোমার হৃদয় প্রাঙ্গণে,
ভুলে গিয়ে যত মান অভিমান
সঁপিব সকলি তোমারই চরণে।
ঠাঁই দিও তখন বুকেরও মাঝে
ঠেলে দিয়ে দূরে করোনা হেলা,
হোক সেটা জীবন যবনিকায়
থাকুক না যৎসামান্য বেলা।
সান্তনা তবু রবে এই চেতনায়
প্রশান্তি রবে হৃদয়ও মাজারে,
পুরোটাই হবে তুমি আমার
বাঁধিব রেখে বুকেরও পাঁজরে।
- উম্মে সুমাইয়া তাজবীন নীলা