অস্তিত্বে অধরা

আমার কাছে নেইতো তবু
আছো প্রাণের মাঝে,
তাইতো আমি খুঁজে মরি
সকাল দুপুর সাঁঝে।
হারালে যে পেতাম খুঁজে,
পালালে তাই দূরে,
খুঁজতে গিয়ে থমকে আছি
সুদূর অচিন পুরে।
অস্থি মজ্জায় মিশে গিয়েও
হৃদয় বাঁধন হারা,
অনুভূতির তীব্র দহন
জিতেও যেনো মরা।

- উম্মে সুমাইয়া তাজবীন নীলা