চেয়েছিলাম বলে

ভালোবাসার একটু উষ্ণতা চেয়েছিলাম,
তুমি দিলে জলন্ত আগ্নেয়গিরি।
আমার শুষ্ক মরুভূমি বুকে একফোঁটা জল চেয়েছিলাম,
পুরো শ্রাবণটাই দিয়ে দিলে।
জোছনা পোহাবো বলে একটু নীলাভ চেয়েছিলাম,
তুমি কিনা আকন্ঠ ডুবিয়ে দিলে নীল বিষে।
অন্ধকার জীবনে একটু আলো চেয়েছিলাম বলে,
এভাবে প্রচন্ড খরতাপে পুড়িয়ে দিলে?
-উম্মে সুমাইয়া তাজবীন নীলা