এই প্রস্থান মানে সত্যি চলে যাওয়া।

উম্মে সুমাইয়া তাজবীন নীলা
আকাশের নীল সীমানায়
অবারিত মুক্তির বারতা নিয়ে
কেউ একজন ডাকছে আমায়।
আমি সত্যি সত্যি চলে গেলাম।
যেখান থেকে পেছনে ফেরা যায় না।
ফেরার কোনো পথও নেই।
আর কোনো বিড়ম্বনা রইলো না।
কোনো হিসেবও নেই প্রাপ্তি প্রত্যাশার।
পাওয়া না পাওয়ার দ্বন্দ্বটুকু মিটে গেলো।
মান-অভিমানের ল্যাটাও গেলো চুকে।
ভালো থাকার প্রার্থনা চিরদিন।