কিছু কথোপকথন

উম্মে সুমাইয়া তাজবীন নীলা
পাখি, তোমার কাছে একটা জিনিস চাইবো।
কি জিনিসগো?
আগে বলো দেবে কিনা?
অবশ্যই দেবো।
তোমার গায়ের একটা পোশাক দেবে?
যেটা তুমি সবচেয়ে বেশিদিন পরেছো।
কেন আমার পুরনো পোশাক দিয়ে কি হবে?
আহা দেবে কিনা বল?
তুমি যদি তোমার একটা পুরনো পোশাক দাও,
আমি তোমাকে আরও ১৪ টা পোশাক কিনে দেবো।
আচ্ছা কি করবে সেটাতো বলো?
যখন তুমি অনেক দূরে থাকবে
কিংবা থাকবেই না।
তখন এই পোশাক থেকে তোমার গন্ধ নেবো।
গায়ে জড়িয়ে তোমার অস্তিত্ব খুঁজবো।
দুর পাগল! এটা কোনো কথা হলো?
পাগল টাগল যাই বল পোশাক কিন্তু দিতেই হবে।
আচ্ছা ঠিক আছে দেবো।
দেবেতো বললে কিন্তু পেলামতো না।