বর্ষ পরিক্রমায় আবার এলো ঈদ,
সকলেই ব্যস্ত নেই কারো নিদ।
ঈদ বয়ে আনেনা সবার সমান খুশি,
কারো নেই একেবারেই কারো খুব বেশি।
কেউ করে বাড়াবাড়ি অনাহুত আয়োজন,
অনেকেরই মেটেনা সামান্য প্রয়োজন।
কারো প্রিয়জন দূরে থাকে হয়নাতো দেখা,
কারো বা সবই আছে তবু যেনো ফাঁকা।
কেউ থাকে বিপত্নীক কেউ বিধবা,
কারো মা আছে কারো নেই বাবা।
জীবিকার তাগিদে ভিনদেশে পরবাসী,
দুঃখটা চাপা দেয় মুখে নিয়ে হাসি।
হর্ষ বিস্বাদের এই প্রণয় চির অমলিন
আশা তবু জেগে থাকে আসবে সুদিন।
ঈদ বয়ে আনেনা সবার সমান খুশি,
কারো নেই একেবারেই কারো খুব বেশি।
কেউ করে বাড়াবাড়ি অনাহুত আয়োজন,
অনেকেরই মেটেনা সামান্য প্রয়োজন।
কারো প্রিয়জন দূরে থাকে হয়নাতো দেখা,
কারো বা সবই আছে তবু যেনো ফাঁকা।
কেউ থাকে বিপত্নীক কেউ বিধবা,
কারো মা আছে কারো নেই বাবা।
জীবিকার তাগিদে ভিনদেশে পরবাসী,
দুঃখটা চাপা দেয় মুখে নিয়ে হাসি।
হর্ষ বিস্বাদের এই প্রণয় চির অমলিন
আশা তবু জেগে থাকে আসবে সুদিন।
- উম্মে সুমাইয়া তাজবীন নীলা
০৬/১০/২০১৪
রাত ৩:৫০
রাত ৩:৫০