বলনা ওরে পাখি
আমি দুঃখ কোথায় রাখি?
ছোট্ট বুকে হয়না ধারণ
উপচে পড়ে আখি,
যতদূরেই যাইনা কেনো
তোরই মাঝেই থাকি।
মনে রাখা অনেক সোজা
ভোলা বড়ই কঠিন,
বিষাদেরই সুর তুলে যায়
হৃদয় বায়োলিন।
যায়না মোছা ব্যথা কভু
সুখের আলিঙ্গনে,
স্মৃতি কেবল কষ্ট বাড়ায়
মনের গহিনে।
তোরই মত আমিও যদি
উড়ে যেতাম দূরে,
বুঝতি তখন দুঃখ কেমন
ডাকে অচিন স্বরে।
ছোট্ট বুকে হয়না ধারণ
উপচে পড়ে আখি,
যতদূরেই যাইনা কেনো
তোরই মাঝেই থাকি।
মনে রাখা অনেক সোজা
ভোলা বড়ই কঠিন,
বিষাদেরই সুর তুলে যায়
হৃদয় বায়োলিন।
যায়না মোছা ব্যথা কভু
সুখের আলিঙ্গনে,
স্মৃতি কেবল কষ্ট বাড়ায়
মনের গহিনে।
তোরই মত আমিও যদি
উড়ে যেতাম দূরে,
বুঝতি তখন দুঃখ কেমন
ডাকে অচিন স্বরে।
- উম্মে সুমাইয়া তাজবীন নীলা