সান্ধ্য

উম্মে সুমাইয়া তাজবীন নীলা

গন্ধ পাচ্ছ গন্ধ?
স্বপ্ন পোড়ার গন্ধ।
পুড়ে যাওয়া স্বপ্ন নিয়ে
বেঁচে থাকার দ্বন্দ্ব।
শব্দ পাচ্ছ শব্দ?
পাঁজর ভাঙ্গার শব্দ।
ভেঙ্গে যাওয়া পাঁজর নিয়ে
জীবন হলো সান্ধ্য।